August 16, 2026, 2:55 am
শিরোনাম :
গাজীপুরে ঝুট ব্যবসা দখলে রাখতে অস্ত্রের মহড়া,ভিডিও ধারণ করায় সাংবাদিকের উপর হামলা নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির স্মৃতি কল্যান ট্রাষ্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত শতভাগ ফেল হওয়ায়, ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ ৭০(খ) ধারা বাতিল করে প্রেসিডেন্ট নির্বাচন দিনঃদার্শনিক দেশবন্ধু অ্যাডভোকেট এ.এন.এম.ঈসা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আপিল শুনানি ১১ আগস্ট ন্যায়বিচারের প্রত্যাশায় উভয় পক্ষ স্বেচ্ছাসেবক দল নেতা আবির ও সাংবাদিক সম্রাটের ওপর হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু গাজীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আসামিদের গ্রেপ্তারের দাবি পরিবারের সাধু সাবধান! খোদার গজবের দ্বারপ্রান্তে বাংলাদেশ

নরসিংদীর শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৩ আগস্ট) বিকেলে বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাসস্ট্যান্ডে এই মা’দকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী -৩ শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
জামিয়া ফারুকিয়া শেরপুর মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোছলেহ উদ্দিন সাহেবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল রাকিবুল ইসলাম,কুন্দারপাড়া বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি এনামুল হক ভুইয়া সাদেক, বিশিষ্ট ফিড ব্যবসায়ী মোঃ হাশিম মৃধা, মাওলানা আব্দুল বাসেত কাসেমী, কুন্দারপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওসমান মিয়া, মুফতি শেখ আব্দুল কাইয়ুম মাদানী, বাঘাব ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ মাস্টার, বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরুণ মৃধা, শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: সাদেক মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা ও বাঘাব ইউনিয়ন ইমাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা