শেখ কামরুল হাসান সাহাঃ
গাজীপুর মহানগরীর গাছা থানার ৩২ নম্বর ওয়ার্ডে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া ও সাংবাদিককে মাথায় রামদার কোপ দিয়ে রক্তাক্ত ও মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার গাজীপুর সিটির ৩২ নম্বর ওয়ার্ডের ফকির মার্কেটসংলগ্ন ইন্ডেসরি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। আহত টুটুলকে সহকর্মীরা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথার ক্ষতস্থানে অস্ত্রোপচার ও সেলাই করা হয়েছে।
সশস্ত্র মহড়া ও উত্তেজনার মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন প্রতিদিনের কাগজ-এর গাজীপুর মহানগর প্রতিনিধি শরীফ ওমর টুটুল। তার অভিযোগ, হামিদ মণ্ডলের লোকজনের কাছে যাওয়ার পর পেছন থেকে রামদা দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়।
আহত সাংবাদিক টুটুল বলেন, “আমি হামিদ মণ্ডলের লোকজনের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আমার মাথায় রামদা দিয়ে কোপ দেওয়া হয়। তখন সেখানে স্থানীয় সেলিমের সাথে কথা বলছিলাম। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। সহকর্মীরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।”তিনি হামিদ মণ্ডল, তার ছেলে সোহেলসহ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন। অন্যদিকে হামিদ মন্ডলের দাবি এ ঘটনার সাথে তার কোন লোকজন জড়িত নয়।
স্থানীয় সূত্রের অভিযোগ, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আগে থেকেই এলাকায় উত্তেজনা চলছিল। কারখানাটির ঝুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধের জেরেই ঘটনার দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, আহত সাংবাদিককে গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিনি বলেন, “আমি বলে দিয়েছি আহত সাংবাদিকের চিকিৎসা গুরুত্বসহকারে করতে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।”কর্তব্যরত চিকিৎসক ডা. দূর্জয় জানান, আঘাতে মাথার কয়েকটি স্তর কেটে গেছে।তিনি বলেন, “ক্ষতস্থান সেলাই করে দেওয়া হয়েছে। তবে সিটি স্ক্যান করার পর তার প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রাব্বানি জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। বিষয়টি তদন্তের জন্য এসআই নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনা গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরায়েল হাওলাদার।তিনি বলেন, “সাংবাদিকের ওপর মা*রা*ত্মক আ*ঘাতের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে ।