October 28, 2026, 7:03 am
শিরোনাম :
২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার পুবাইলের বিলে ভাসতে দেখে গেল স্কুলড্রেস পড়া অজ্ঞাত তরুণীর লাশ বাংলাদেশ মানব কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা জিএমপি মেট্টো ডিবি উত্তরের অঘোষিত ঠিকাদার কে এই সোর্স আশরাফুল ?

ক্ষমতার পালাবদল শেষ কথা নয়,সাধারণ মানুষের জীবন বদলেছে কি না জাতি জানতে চায়…!

Reporter Name

মোঃ রফিকুল ইসলামঃ
আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে দেশের পরিবর্তনের চিত্র কম বেশি এদেশের মানুষ জানে। কিন্তু ২০২৪ এর আন্দোলনের সময় গোবর গণেশ কিছু স্বঘোষিত বুদ্ধিজীবী এদেশের মানুষকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জাতিকে সোচ্চার করার জন্য যে স্বপ্ন দেখিয়েছে তার.০১ ভাগ কি সুফল দেখতে পেরেছে এই দুর্ভাগা জাতি।২০২৪ সালের আন্দোলনের সময় যেসব সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষক তাঁদের লেখনী, বক্তব্য ও আলোচনার মাধ্যমে জনমত গঠনে সক্রিয় ছিলেন মতিউর রহমান, বদরুদ্দীন উমর, সিরাজুল ইসলাম চৌধুরী, সলিমুল্লাহ খান, মতিউর রহমান চৌধুরী, মাহফুজ আনাম, ফরহাদ মজহার, জিল্লুর রহমান, জাহেদ উর রহমান ও রেজাউল করিম আজ তাঁদের কাছে জনগণের কয়েকটি সরল প্রশ্ন।
যে পরিবর্তনের কথা আপনারা বলেছিলেন, সেই পরিবর্তনের ফল কোথায়? জাতির প্রশ্ন পরিবর্তনের পর আপনারা কোথায়?
দেশের অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বেকারত্ব, শিল্পের দুরবস্থা ও আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের অবস্থান কী?
২০২৪ সালের পরিবর্তন কি আপনাদের প্রত্যাশা পূরণ করেছে?
যদি করে থাকে সেই সাফল্যের প্রমাণ কোথায়?
আর যদি না করে থাকে আপনারা আজ তার সমালোচনা করছেন না কেন ? বিদেশী ডলার হজম হঢ নাই ?
আন্দোলনের সময় আপনাদের কণ্ঠ ছিল সোচ্চার। আজ জনগণের দুর্ভোগের সময় সেই কণ্ঠ এত নীরব কেন?
কেউ ব্যক্তিগতভাবে কোনো অপরাধে জড়িত ছিলেন এমন অভিযোগ প্রমাণ ছাড়া করা আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু জনমত গঠনে যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের কাছে তাঁদের অবস্থান জানতে চাওয়ার অধিকার জনগণের আছে।
কারণ সরকার পরিবর্তনই শেষ কথা নয় মানুষের জীবন বদলেছে কি না, সেটিই আসল প্রশ্ন।
আজ বাংলাদেশের জনগণ তাই জানতে চায়। যে বাংলাদেশের স্বপ্ন দেখানো হয়েছিল, সেই বাংলাদেশ কোথায়?

জাতি উত্তর চায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা