মোঃ হযরত আলীঃ প্রমোশন শুধু তোমরা চাও, আবার বলো বৈষম্যের ঠাই নেই।
এই প্রতিপাদ্য সম্বলিত প্লে কার্ড ধারণ করে বিক্ষোভ করে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন। উপ- প্রকৌশলী পদে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও শিববাড়ী মোড়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন-এর আয়োজনে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভকারীরা ‘উপ-সহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো’, ‘ডিপ্লোমা প্রকৌশলী ঐক্য, একতা’ এবং ‘ন্যায় ও অধিকার চাই’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সময় নানা অনিয়ম ও ষড়যন্ত্র চলছে। তারা অবিলম্বে এই ধরনের কার্যকলাপ বন্ধ করে মেধার ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড়ে অবস্থান নেন, যেখানে তারা তাদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দেন। কর্মসূচিতে উপ-সহকারী প্রকৌশলী পদের মর্যাদা রক্ষা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।