July 29, 2026, 2:16 pm
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

জিসিসিতে ফগার মেশিন পরিচালনা ও রক্ষাণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মেশিন হস্তান্তর অনুষ্ঠিত

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনী ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ বাস্তবায়নে ফগার মেশিন পরিচালনা ও রক্ষাণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের ৪র্থ তলায় এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক, বিদ্যুৎ ও পানি) সুদীপ বসাক। এসময় অঞ্চল- ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল ও নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক-মেকানিক্যাল) মোঃ আকরাম হোসেন, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আমজাদ হোসেনসহ গাজীপুর সিটির বিভিন্ন কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সঠিক ভাবে প্রশিক্ষণের মাধ্যমে মশা নিধন কার্যক্রম সঠিক ভাবে পালনের নির্দেশ প্রদান করেন। এতে করে সিটির জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে তিনি মনে করেন। তিনি ডেঙ্গু ও চিকনগুনিয়া জ্বর সম্পর্কে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানান।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি করপোরেশন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে। এরমধ্যে অন্যতম প্রধান কাজ হচ্ছে পরিচ্ছন্ন কার্যক্রম ও মশক নিধন।

আলোচনা অনুষ্ঠানে শেষে প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে ১০০টি ফগার মেশিন হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা