June 1, 2026, 1:53 am
শিরোনাম :
আমি কিংবদন্তির কথা বলছি… গাজীপুর সদর মেট্টো থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১ কালীগঞ্জে অস্ত্রধারীর গুলিতে ছাত্রদলের দুই নেতা আহত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহা’র নামাজ আদায় করলেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক গাজীপুরের শ্রীপুরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা অভিযোগে ইমাম গ্রেফতার জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ঢল। তারাকান্দা কওমি মাদরাসার দূর্নীতিবাজদের আড়ালের চেষ্টা, স্থানীয়দের বিক্ষোভ গাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলাঃ নারীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে শিশুর মৃত্যু

Reporter Name
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টার চেষ্টায় শিশুটির লাশ উদ্ধার করে।

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে শামী (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে টঙ্গীর প্রত্যাশা মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শামী টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকার সোহেল মিয়ার ছেলে। সে মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সরকারি ছুটির দিন হওয়ায় প্রত্যাশা মাঠে খেলতে যায় শামী। খেলাধুলার একপর্যায়ে নদীর পানিতে নেমে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায় সে। এসময় মাঠে উপস্থিত থাকা তরুনরা নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টার চেষ্টায় শিশুটির লাশ উদ্ধার করে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান,  বেলা পৌনে একটার দিকে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা