July 30, 2026, 5:17 pm
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

গাজীপুরে ভাড়া বাসা থেকে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার 

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরীর উত্তর ভুরুলিয়া এলাকায় ভাড়া বাসা থেকে জাহাঙ্গীর আলম(৩৭) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ বুধবার রাত ৯ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

জাহাঙ্গীর আলম, ঝালকাঠি জেলার রামচন্দ্রপুর বালিগনা গ্রামের আখতার হোসেনের বড় ছেলে। স্ত্রী রত্না বেগম(৩০) ও ৩ সন্তান নিয়ে গাজীপুর মহানগরীর উত্তর ভুরুলিয়া আদর্শপাড়া এলাকায় নাসরিন আক্তারের বাসায় ভাড়া থাকতেন তিনি। কিছু দিন আগে তার স্ত্রী সন্তানাদি নিয়ে বগুড়ায় বাবার বাড়িতে বেড়াতে গেলে বাসায় একাই থাকতেন তিনি।

গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে উত্তর ভুরুলিয়ার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরবর্তী ব্যাবস্হা নেয়া হবে। জাহাঙ্গীরের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী দারোগা রাশেদ জানান, জাহাঙ্গীরের লাশ তার বাবা ও স্ত্রীর উপস্থিতে ছোট ভাই রমিজ হোসেনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা