June 13, 2026, 10:24 am
শিরোনাম :
গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

উত্তরায় মব সৃষ্টিকারী সমন্বয়ক আকাশসহ চক্রের একাধিক সদস্য গ্রেফতার

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় নানা অপকর্ম ও সন্ত্রাসী চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশ (২৪)কে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪ অক্টোবর ২০২৫ ইং শনিবার ভোর রাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে চক্রের হোতা আকাশসহ তার অপর দুই সহযোগীকে গ্রেফতার করেছে উত্তরা (হজ্জ ক্যাম্প) আর্মি ক্যাম্প।

গ্রেফতারকৃত আকাশের অপর দুই সহযোগীরা হলেন- মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)। উত্তরা আর্মি ক্যাম্প সূত্র জানায়, গ্রেফতারকৃত সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা নিজেদেরকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় জনসাধারণের মাঝে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজিসহ নানারকম বেআইনী কার্যক্রমে লিপ্ত ছিল। এছাড়া আকাশের নেতৃত্বে কিশোরগ্যাং বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে মারামারি ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে।

সূত্র আরো জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরায় ৩ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি-ধামকিসহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে সাংবাদিকদের ওপর ওই হামলার প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব অভিযোগের প্রেক্ষিতে আকাশসহ অন্যদের গ্রেফতার করা হয়েছে। এছাড়াও চক্রের সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়েরের মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বানিজ্যেরও অভিযোগ রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেফতার আসাদুর রহমান আকাশসহ বাকী দুই সহযোগীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আশকোনা উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৫ ইং বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টের ভেতর দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে হামলা চালায় ২০/২৫ জনের একটি কিশোরগ্যাং বাহিনী। এ নিয়ে নিউজ টোয়েন্টিফোর, এশিয়ান টিভি, দৈনিক কালেরকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, দৈনিক আজকের পত্রিকাসহ একাধিক প্রথম সারির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আসাদুর রহমান ওরফে আকাশসহ অন্যদের নামে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাংবাদিকরা। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রহিম মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা