নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশাচালক নূরুজ্জামান (৩৫) হত্যার রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
নিহত নূরুজ্জামান উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাচহার বড়বাড়ি গ্রামের মৃত মোগলচানের ছেলে।