July 29, 2026, 12:47 pm
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

গাজীপুর-১ (১৯৪) ও গাজীপুর-২ (১৯৫) আসনে প্রার্থীতা ঘোষণা করলেন গণফ্রন্টের যুগ্ম মহাসচিব আতিকুল ইসলাম

Reporter Name

গাজীপুর প্রতিনিধি:

গণফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতিকুল ইসলাম জাতীয় সংসদের আসন্ন নির্বাচনে গাজীপুর-১ (আসন নং ১৯৪) ও গাজীপুর-২ (আসন নং ১৯৫) আসনে প্রার্থীতা ঘোষণা করেছেন।

শনিবার (২৪ আগস্ট) গাজীপুর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত তাঁর উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ ঘোষণা আসে। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মী।

অতীত অভিজ্ঞতা ও জনগণের আস্থা

২০২৩ সালের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আতিকুল ইসলাম। যদিও তিনি বিজয়ী হতে পারেননি, তবে স্থানীয় জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া ও আস্থা পেয়েছিলেন।

উপদেষ্টা পরিষদ জানিয়েছে, সেই অভিজ্ঞতা ও জনগণের চাহিদাকে ভিত্তি করেই এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভাষা আন্দোলন পরিষদ ও গণমাধ্যমের সাথে সম্পৃক্ততা

রাজনীতির পাশাপাশি আতিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভাষা আন্দোলন পরিষদ-এর সভাপতি হিসেবে জাতীয় ভাষানীতি ঘোষণার দাবি ও বাস্তবায়নের জন্য কাজ করে আসছেন।

তিনি আধুনিক গণমাধ্যম ভাষাটিভি-এর সম্পাদক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করছেন। জনগণের মুক্তির দাবিতে তিনি বারবার সোচ্চার হয়েছেন।

জেল-জুলুম ও নির্যাতনের অভিজ্ঞতা

জনগণের মুক্তির দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁকে একাধিকবার জেল, জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও তিনি থেমে থাকেননি। তাঁর ভাষায়—

“জনগণের মুক্তি চাইতে আমি নির্যাতন সহ্য করেছি, জেল খেটেছি, তবুও পিছু হটিনি।”

আতিকুল ইসলামের বক্তব্য

প্রার্থীতা ঘোষণার সময় তিনি আরও বলেন“আমি মা-মাটি-বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি। বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছি, কিন্তু দিনের ভোট রাতে হওয়ায় জনগণের কাঙ্ক্ষিত ফল দেখানো হয়নি। আমরা আশা করি, বর্তমান সরকার একটি বৈধ নির্বাচন উপহার দেবে।”

তিনি যোগ করেন—

“আমি সাবেক কোনাবাড়ী ইউনিয়নের একজন বাসিন্দা হলেও বর্তমানে বাস করি বাসন থানাধীন ১৮ নম্বর ওয়ার্ডে। এই জেলা আমার সম্মান, আমি জেলার উন্নয়নে এক সৈনিক। সর্বস্তরের মানুষের দোয়া আছে, তবুও দোয়া চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা