নিজস্ব প্রতিবেদক || বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আসন বিন্যাস, ভোটার তালিকা, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনসহ মোট ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে এই রোডম্যাপ প্রকাশ করেন।