July 29, 2026, 2:20 pm
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

নুরকে পেটানো সেই যুবক ডিবির কেউ নন: ডিবি প্রধান

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। মেরুন রঙের টি-শার্ট পরা এক যুবক নুরকে লাঠি দিয়ে পেটান। সেই যুবক গোয়েন্দা পুলিশের (ডিবি) কেউ নন বলে দাবি করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

শনিবার (৩০ আগস্ট) শফিকুল ইসলাম সাংবাদিকদেরকে বলেছেন, নুরের ওপর হামলাকারী মেরুন রঙের পোশাক পরিহিত সেই যুবক ডিবির কেউ নন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীসহ পুলিশ ও সেনাবাহিনীর কয়েকজন সদস্য আহত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে, কাকরাইলের ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। কাকরাইলে ওই সংঘর্ষের পর উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বৈঠকে করেছেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

নুরের বর্তমান অবস্থাঃ

হামলায় আহত হওয়ার পর নুরুল হক নুরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, শনিবার সকালে নুরের মাথায় সিটিস্ক্যান করা হয়েছে। এর পর তাকে আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা