July 30, 2026, 11:52 am
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

বর্ণাঢ্য আয়োজনে জবির লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত

Reporter Name

ক্যাম্পাস প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোকপ্রশাসন বিভাগের যুগপূর্তি উদযাপিত হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিভাগটির একযুগ পূর্তি উপলক্ষে যুগপূর্তি উৎসব ও সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, স্মরণিকা মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমি যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেছি, সেই প্রতিষ্ঠান আমাকে একটি পরিচয় দিয়েছে, যার ভিত্তিতেই আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। তেমনি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও তোমাদের একটি পরিচয় দিয়েছে, যেটিকে ধারণ করে তোমরা ভবিষ্যতে পেশাগত জীবনসহ সামগ্রিক জীবনের পথচলা নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশের বৃহত্তর বাস্তবতার বাইরে নয়। আমাদের সমস্যাগুলোর সংখ্যা হয়তো তুলনামূলকভাবে বেশি, তবে এসব সমস্যার সমাধানে আমরা সর্বাত্মকভাবে সচেষ্ট এবং নিয়মিতভাবে কাজ করে যাচ্ছি। আমাদের ক্যাম্পাসের অনেক সমস্যা রয়েছে। আমি বিশ্বাস করি আমাদের ছাত্রছাত্রীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যাবে এবং এটা ফিল করবে যে আমার প্রতিষ্ঠানের জন্য কিছু করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা