September 15, 2026, 4:11 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

বাজারে বেশিরভাগ সবজি ৮০ টাকার ওপরে দাম

Reporter Name

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ দেশের বাজারে সবজির দাম বেশকিছু দিন ধরেই বাড়তি। অন্যান্য নিত্যপণ্যের পাশাপাশি সবজির বাজারও চড়া থাকায় হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, সূত্রাপুর, শ্যামবাজারসহ একাধিক বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ভোক্তাই অল্প পরিমাণে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। বাজারে এখন সবজির মধ্যে শুধু আলু ও পেঁপের দামই কিছুটা কম। এই দুটি বাদে বেশিরভাগ সবজির দামই ৮০ টাকার ওপরে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরের মে মাস থেকে গ্রীষ্মকালীন সবজির উৎপাদন ভালো থাকায় বাজারে এসবের দাম ছিল সহনীয়, কিন্তু জুনের শেষদিকে সরবরাহ ভালো থাকলেও বৃষ্টি শুরুর অজুহাতে সব ধরনের সবজির দাম বাড়াতে থাকেন ব্যবসায়ীরা। ভোক্তারা বলছেন, আগের মতো এখন বাজার তদারকি করা হচ্ছে না বলেই ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবকিছুর দাম বাড়াচ্ছেন।

বেশিরভাগ সবজির দামই ৮০ টাকার ওপরে: গতকাল কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি করলা মানভেদে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, টমেটো ১৬০ থেকে ১৮০, ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০, শসা ১০০, পটোল ৮০ টাকা, বরবটি ১০০, ঝিঙা ৮০, ধুন্দল ৮০, কাঁকরোল ৮০, বেগুন (গোল) ১৪০, বেগুন (লম্বা) ৮০ থেকে ১০০, চিচিঙ্গা ৮০ এবং কচুরমুখী প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এই বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকায়। অন্যদিকে ভারতীয় গাজর ১৪০ টাকা, ধনেপাতা ৪০০ এবং ক্যাপসিকাম ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির মধ্যে আলু ও পেঁপেই মিলছে একটু কম দামে। আলু প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা ও পেঁপে প্রতি কেজি ২০-৩০ টাকায় পাওয়া যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা