July 28, 2026, 1:42 pm
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ ভিসা জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে- যে কেউ ভিসা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকবেন, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে ভিসা জালিয়াতি রোধ এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ধরনের অপরাধে জড়িতদের শুধু প্রবেশ নিষিদ্ধ নয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, কোনো দেশের সীমান্ত যদি সুরক্ষিত না থাকে, তাহলে সেটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না। আর তাই যারা ভিসা জালিয়াতি করে বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করে, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা