অনলাইন ডেস্কঃঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিতই রেখেছেন আপিল বিভাগ।
এর ফলে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। আগামী ৯ সেপ্টেম্বরই হবে ডাকসু নির্বাচন।বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।