October 31, 2026, 12:36 pm
শিরোনাম :
সাধু সাবধান… ক্ষমতা ক্ষণস্থায়ী, রাজনৈতিক আনুগত্য পরিবর্তনশীল গফরগাঁওয়ে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত-১ আহত-৩ ‎গাজীপুরে সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল পোশাক শ্রমিকের আহত ২ গ্লোবাল টিভির সাংবাদিক ফিটিং চক্রের গড ফাদার সেলুন কর্মচারী মেহরাব প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদ পুর উপজেলার ইউ এনও সাবরিনা শারমিন ভূমি খেকো, ভূমিদস্যুদের গড ফাদার ২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক

গাজীপুর জেলা প্রশাসন ভূমি আইনে প্রথম রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করলেন 

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ দেশে নতুন কার্যকর হওয়া ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর আওতায় প্রথমবারের মতো গাজীপুরে আদালতের রায় সফলভাবে কার্যকর করেছে জেলা প্রশাসন। অবৈধ দখলদার উচ্ছেদ করে মূল মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছে জমির দখল।

৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি হুকুম দখল কর্মকর্তা (এলএও) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে অবৈধ দখলদারদের সরিয়ে মূল মালিককে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কায়সার খসরু বলেন, দেশে নতুন আইনে এটিই প্রথম দৃষ্টান্তমূলক রায় কার্যকর করা হলো। তিনি জানান, ইতোমধ্যে যেসব মামলার রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

আইনে নির্ধারিত ৯০ দিনের মধ্যেই ন্যায়বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন মামলার বাদী শেখ শাহ জামাল। তিনি জানান, গাজীপুর মহানগরের চান্দনা মৌজায় তার পৌনে ৯ শতাংশ জমি ২০২৩ সালে অবৈধভাবে দখল করে বিবাদীরা সেখানে টিনশেড ঘর তুলে ভাড়া দিত। দুই বছরের বেদখল শেষে মামলার মাধ্যমে দ্রুত জমির দখল ফিরে পাওয়ায় তিনি সরকার ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

মামলার নথি থেকে জানা যায়, বাদীর দায়েরকৃত অভিযোগ (পিটিশন মামলা নং-১২/২০২৫) তদন্তে প্রমাণিত হয় যে তিনি আইনগতভাবে জমির মালিক ও দখলদার ছিলেন। অপরদিকে বিবাদীরা অবৈধভাবে তাকে উচ্ছেদ করেছে। আদালত চলতি বছরের ২০ জুলাই রায় দিয়ে বিবাদীদের ১৫ দিনের মধ্যে জমি ছাড়ার নির্দেশ দেন। কিন্তু তারা অমান্য করলে গত ২০ আগস্ট আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উচ্ছেদের নির্দেশ দেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, আদালতের আদেশ অনুযায়ী শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযান সম্পন্ন করে জমির দখল মূল মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

এলাকাবাসী বলছেন, দ্রুত রায় কার্যকর করে ভূমি অপরাধ প্রতিরোধ আইনে দৃষ্টান্ত স্থাপন করলো গাজীপুর জেলা প্রশাসন।তাদের সাধুবাদ জানাই।

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে এ রায় কার্যকর হওয়াকে সারা দেশের জন্য একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা