July 28, 2026, 11:42 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির বার্মিজ পাইথন উদ্ধার

Reporter Name

অনলাইন ডেস্কঃ গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে বন্যপ্রাণী ডিভিশনের ভাওয়াল রেঞ্জের কর্মীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সদর উপজেলার পিরুজালী (ময়তা পাড়া) থেকে বন বিভাগের কর্মীরা অজগর উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম উদ্দিন জানান, অজগর সাপটি মনিপুর (বেলতলী) গ্রামের রোকনের বাড়ীতে কাঠের ভূসির ভিতর দেখতে পায় বাড়ির লোকজন। পরে তারা আমাকে খবর দিলে সকাল সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে গিয়ে অজগরটি ধরে নিয়ে আসি। খবর পেয়ে বনবিভাগের কর্মীরা অজগরটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে। রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুর সদর উপজেলার মণিপুর গ্রামের রোকন উদ্দিনের বসতবাড়ির ভূষির ভিতর অজগরটির সন্ধান পায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের কর্মীদের ঘটনাস্থলে পাঠালে তার অজগরটি উদ্ধার করে উপস্থিত এলাকাবাসীর সামনে বিকাল ৩ টায় ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। লোকালয়ে অজগরটি আসার বিষয়ে তিনি বলেন, এ ধরনের অজগর মূলত বনেই থাকে। তবে খাদ্যের অভাবে আসলো কিনা বিষয়টি গবেষণা করে জেনে তারপর বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা