October 30, 2026, 7:19 am
শিরোনাম :
গ্লোবাল টিভির সাংবাদিক ফিটিং চক্রের গড ফাদার সেলুন কর্মচারী মেহরাব প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচার করে গাজীপুরে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদ পুর উপজেলার ইউ এনও সাবরিনা শারমিন ভূমি খেকো, ভূমিদস্যুদের গড ফাদার ২৫ বছর বয়সে সেলুন কর্মচারী মেহরাব ২৬ বিয়ে করে এখন গ্লোবাল হয়েছে- পর্ব (২) শোক সংবাদ টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের শিশু বাচ্চা রেখে মা বাবা চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক গাজীপুরের কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে সাংবাদিক হেনস্থা ক্যান্সার চিকিৎসায় অভাবনীয় সফলতা অর্জন করেছেন গণস্বাস্থ্য হোমিও হাসপাতাল কালিয়াকৈরে ৭৪ লাখ টাকা প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জুলেখা বিবি গ্রেফতার

সাংবাদিকদের দায়িত্ব আরও বাড়ছে: মুহম্মদ মনজুর হোসেন

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ ১২ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে এক আলোচনায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজচিন্তক সাংবাদিক মুহম্মদ মনজুর হোসেন বলেন, সাংবাদিকদের সামনে আজ নতুন চ্যালেঞ্জ ও দায়িত্বের ক্ষেত্র আরও প্রসারিত হয়েছে।

তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকদের শুধু খবর পরিবেশন করলেই হবে না; বরং সত্য উদঘাটন, তথ্য যাচাই, পাঠক-শ্রোতা ও দর্শকের আস্থা অর্জন এবং সমাজকে সঠিক পথে পরিচালনায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সাংবাদিকদের প্রচুর পড়তে হবে, জানতে হবে এবং আত্মশুদ্ধির মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে।”

মনজুর হোসেন আরও উল্লেখ করেন, আজকের বিশ্বে গুজব, বিভ্রান্তি ও ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সাংবাদিকদের জ্ঞানের ভাণ্ডার সমৃদ্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তিনি তরুণ প্রজন্মের সাংবাদিকদের নিয়মিত বই, গবেষণা ও ইতিহাস পড়ার প্রতি গুরুত্বারোপ করেন।

আলোচনার শেষে তিনি আশা প্রকাশ করেন যে, সাংবাদিক সমাজ দায়িত্বশীলতার সাথে কাজ করলে একটি সচেতন ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা