অনলাইন ডেস্কঃ জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ-২০২৫ এর যে চুড়ান্ত ভাষ্য প্রকাশ করা হয়েছে। তাতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ (ক) ধারাটি বিলুপ্ত করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ (ক) ধারায় স্পষ্ট বলা আছে ৩২ (ক) ধারায় আইনের অধীন জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ধারা ১৯৭ এর বিধান আবশ্যিকভাবে প্রতিপালন করিতে হইবে।
এখন কথা হচ্ছে- জুলাই সনদ বাস্তবায়ন হলে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে আবশ্যিকভাবে সরকারের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে না ।
ফৌজদারী কার্যবিধির ধারা ১৯৭ অনুযায়ী, কোনো জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা তাদের দাপ্তরিক দায়িত্ব পালনের সময় কোনো অপরাধ করলে, সরকার থেকে অনুমতি বা অনুমোদন ছাড়া আদালত তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে পারে না।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী মোহাম্মদ তরিক উল্যাহ সম্প্রতি সামোয়া ইন ব্লগ তার লেখার শেষ অংশে মন্তব্য করেছেন, আশাকরি এর মধ্য দিয়ে সরকারি চাকুরীজীবীদের দুর্নীতি সহনীয় পর্যায়ে চলে আসবে এবং দুদকও আর তাদের ক্ষমতার অপব্যবহার করবে না!
সুত্রঃ সামোইন।