September 15, 2026, 2:23 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

আ. লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না

Reporter Name

অনলাইন ডেস্কঃ কেউ কেউ আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। তিনি এসব ব্যক্তিদের সতর্ক করে বলেন, আওয়ামী লীগ কোনো দিন ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা মাহমুজ আলমের ওপর হামলার ঘটনায় তিনি লিখেছেন, আওয়ামী লীগ নিউইয়র্কে মাহফুজের ওপর হামলা করল, সেটা নিয়ে একটা মামলাও হলো। এরপর গোলাম মর্তুজা দূতাবাসের আওয়ামী কর্মকর্তাদের নিয়ে আইনি পদক্ষেপ থেকে পিছিয়ে গেল। ফলাফল লন্ডনে আবারও হামলা হলো। শক্ত পদক্ষেপ নিলে ঘটনার পুনরাবৃত্তি হতো না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কী জিনিস বোঝেননি মন্তব্য করে ইলিয়াস হোসাইন বলেন, আওয়ামী লীগকে সবখানে বসায়ে রেখে সংস্কার? চামড়া উঠায়ে ফেলবে। পৃথিবীর যেখানে যাবা সেখানে তোমাদের ওপর হামলা হবে। ক’দিন পর ইউএন প্রোগ্রামে নিউইয়র্কে এসে টের পাবা আওয়ামী লীগ কাকে বলে। গত ৫ বছর বহু ঝামেলা সহ্য করে আমরা নিউইয়র্কে টিকে ছিলাম।

তিনি আরও বলেন, আমরা আজকে সব দলের কাছে খারাপ, শুধু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হোক চাই বলে। যারা আজকে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে মিলেমিশে তাদের সম্পত্তি-ব্যবসার ভাগ বিদেশে পাঠাচ্ছন তাদেরকে বলে রাখলাম, আওয়ামী লীগ কোনো দিন ফিরে আসলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা