July 30, 2026, 4:42 pm
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস অনিয়মের আখড়া প্রধান সহযোগী রাকিব

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সাব-রেজিস্ট্রার কামরুল হাসানের অফিস অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে বলে দীর্ঘ দিনের অভিযোগ থাকলেও নেই কোন প্রতিকার।

সরকারি এই কার্যালয়টি ঘুষ, অনিয়ম- দুর্নীতির বিশাল এক ঘাঁটিতে রূপান্তরিত হলে অজ্ঞাত কারণে জেলা রেজিস্ট্রার বা উপর মহল নিরব ভূমিকা পালন করে আসছেন।

সরকারি প্রতিটি দপ্তর যদিও জন। ভোগান্তির শীর্ষ স্থানে রয়েছে, কিন্তু ৫ আগস্টের পর থেকে কালিয়াকৈর উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয় সকল দপ্তর কে হার মানিয়ে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও রাকিব সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে।

ভুক্তভোগীরা বলছেন, সরকার ডিজিটাল প্রযুক্তি চালুর মাধ্যমে দেশের প্রতিটি সাব-রেজিস্ট্রি অফিসকে দুর্নীতিমুক্ত রাখার ঘোষণা দিয়েছে। কিন্তু কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান সম্পুর্ন বিপরীতে। এর অন্যতম কারণ সাব রেজিস্ট্রারের অলিখিত খানসামা মোঃ রাকিব। তারই মদদে প্রকাশ্যে চলছে লাখ লাখ টাকার ঘুষ লেনদেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কালিয়াকৈর সাব-রেজিস্ট্রারসহ তার বিশ্বস্ত সহযোগী রাকিব ও তার অনুসারীরা নানা ধরনের জাল-জালিয়াতিতে জড়িত। প্রয়োজনীয় কাগজপত্রসহ বালাম টেম্পারিং ও পাতা ছিড়ে ফেলার মতো অভিযোগ রয়েছে অফিসের রেকর্ডরক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। আর এসবের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে রাকিব জড়িত বলেও অভিযোগ উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা