July 30, 2026, 5:36 pm
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

অনলাইন জুয়ায় জড়ালে ২ বছরের কারাদণ্ড

Reporter Name
সাইবার স্পেসে জুয়ায় অংশগ্রহণ অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা অর্থদণ্ড

অনলাইন ডেস্কঃ সাইবার স্পেসে জুয়ায় অংশগ্রহণ, সহায়তা বা প্রচারণায় যুক্ত থাকলে অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। সদ্য ঘোষিত ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫’ এই ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, কেউ যদি সাইবার স্পেসে জুয়া খেলার উদ্দেশ্যে কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করেন, পরিচালনা করেন, জুয়ায় অংশগ্রহণ করেন অথবা এ ধরনের কার্যক্রমে সহায়তা বা উৎসাহ প্রদান করেন, তবে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
অধ্যাদেশে বলা হয়েছে, কেউ যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জুয়ায় সহায়তা করেন কিংবা জুয়া খেলায় উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপন, অনলাইনে প্রচার বা ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার, টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন, তবে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর ২০ ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই ধরনের অপরাধ সংঘটনের ক্ষেত্রে অনধিক দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড প্রদান করা যেতে পারে।
এছাড়া অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হাইকোর্ট বিভাগের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার আলোকে অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে অনলাইন জুয়ার সব ধরনের গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন জরুরি ভিত্তিতে বন্ধ, ব্লক বা অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
জনস্বার্থে অনলাইন জুয়া সম্পর্কিত কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে, ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে এ বিষয়ে সচেতন থেকে প্রচার-প্রচারণায় সহায়তা করার আহ্বান জানিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা