September 14, 2026, 5:19 pm
শিরোনাম :
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান

Reporter Name

কালীগঞ্জ সংবাদদাতাঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও সরকারি জমি অবৈধ দখলদাদের বিরুদ্ধে পৃথক দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ ও পৌরসভা আইনে কুমিল্লা মিষ্টান্ন ভান্ডারের মালিক সঞ্জয় ঘোষকে ৫০ হাজার, তিথি বেকারির মালিক মিলন মিয়াকে ২৫ হাজার, আদর্শ মিষ্টান্ন ভান্ডারের মালিক দিলীপ চন্দ্রকে ১ হাজার ও বাবুল মিয়াকে ১ হাজার টাকাসহ মোট ৭৭ হাজার টাকা জরিমানা করেন। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অপর একটি ভ্রাম্যমান আদালত কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। অভিযানে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, “কালীগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল তাদেরকে ইতিপূর্বে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিনেও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তিতে কোন অবৈধ স্থাপনা থাকতে পারবে না। যারা স্বেচ্ছায় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিবে প্রয়োজনে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা