September 16, 2026, 8:33 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

বিমানবন্দরে ৭৫৮০ ইয়াবাসহ মা-মেয়ে আটক

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ বিমানযাত্রী ছদ্মবেশে মাদক পরিবহনকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়েকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে ও শরীরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় এ বিপুল পরিমাণ ইয়াবাসহ রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০) নামে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীন বিএস-১৪৬ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টা ৩৫ মিনিটে রোজিনা (৪০) ও ফাহমিদা ইয়াসমিনকে (২০) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য এএপি অফিসে নিয়ে আসা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা