June 1, 2026, 12:49 am
শিরোনাম :
আমি কিংবদন্তির কথা বলছি… গাজীপুর সদর মেট্টো থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১ কালীগঞ্জে অস্ত্রধারীর গুলিতে ছাত্রদলের দুই নেতা আহত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহা’র নামাজ আদায় করলেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক গাজীপুরের শ্রীপুরে চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রীকে (১০) ধর্ষণের চেষ্টা অভিযোগে ইমাম গ্রেফতার জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ঈদে ঘরমুখো মানুষের ঢল। তারাকান্দা কওমি মাদরাসার দূর্নীতিবাজদের আড়ালের চেষ্টা, স্থানীয়দের বিক্ষোভ গাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলাঃ নারীসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্পষ্টঃ হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি. গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ

Reporter Name

বিশেষ প্রতিনিধিঃ দেশের সার্বিক পরিস্থিতিতে সকলের একটাই চাওয়া সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিক জীবনযাত্রা। সারাদেশের ন্যায় গাজীপুর বাসীও সুন্দর একটি আগামীর প্রত্যাশা করে। কিন্তু জনবহুল এই জেলার সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে গাজীপুর মহানগর। এই নগরীতে জীবন যাপন রীতিমতো যুদ্ধ করে বেঁচে থাকা। তার উপর প্রতিনিয়ত কোন না কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটে চলেছে যা গাজীপুর বাসীর জন্য অনেক অসহনীয়। কিন্তু এতো সংগ্রাম করে জীবন যাপনের পরেও সম্প্রতি সকলের জন্য সবচেয়ে ভয়াবহ আতঙ্কের নাম হচ্ছে হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি.।

হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি. নামটি শোনে যে কারোরই মনে হতে পারে নিশ্চয়ই ভালো একটা কিছু। কিন্তু হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি. নামের অন্তরালে লুকিয়ে আছে অনেক অজানা রহস্য। গাজীপুর জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম এলাকা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২৪৩ তেলিপাড়া, চান্দনা, গাজীপুর অবস্থিত হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি.।

খোঁজ নিয়ে জানা গেছে, এমন কোন অপরাধ নেই যা এই হানিমুন রেস্টুরেন্ট থেকে সংগঠিত না হয়। মদ, নারী ও জুয়া হচ্ছে হানিমুনের দৃশ্যমান অপরাধ। কিন্তু এই তিনটি ঘিরে প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে আরও শত শত অপরাধ। যার ফলে গাজীপুরের আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে বলে মতামত প্রকাশ করছে স্থানীয় বাসিন্দারা।

আরও জানা গেছে, এই হানিমুন বার কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে মাদকের ব্যবসাকে সম্প্রতি নগরীর অধিকাংশ এলাকায ছড়িয়ে দিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি. দূরত্ব অনেকটাই নিকটবর্তী হলে পুলিশ অজ্ঞাত কারণে অসামাজিক কর্মকাণ্ডে ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে নগরবাসী দিন দিন হতাশ হয়ে পড়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

সচেতন মহলের অনেকেই প্রশ্ন করছেন হানিমুন বার কি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত নাকি কোন অদৃশ্য শক্তির বলে দিনের পর দিন এমন বেপরোয়া হয়ে উঠেছে। এছাড়াও মাদকের লাইসেন্স থাকলেও নারীদের দিয়ে যে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সেই লাইসেন্স কে দিয়েছে ? এতে করে একদিকে হানিমুন কতৃপক্ষ সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত রয়েছে অন্যদিকে, বাড়ছে অপরাধ প্রবণতা।

নাম প্রকাশে অনিচ্ছুক আশপাশের অনেক দোকানী এই প্রতিবেদককে বলেন, সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে এই হানিমুন থেকে মাদক সরবরাহকারীদের মাঝে অপ্রাপ্ত বয়স্কদের সংখ্যাই বেশি।

স্থানীয়দের অভিযোগ, হানিমুন বারের বেশ কিছু হোম ডেলিভারি কর্মী আছে। তারা মোবাইল ফোনে অর্ডার নিয়ে সংশ্লিষ্ট বাসা বা বাড়িতে মদ পৌঁছে দেয়। এছাড়াও গাজীপুরের বিভিন্ন রিসোর্টে অশ্লীল আসরে নিয়মিত মাদক সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি.।

হানিমুন যদি এভাবে অবৈধ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে তরুণ ও যুব সমাজ দিন দিন আরও বিপথগামী হয়ে পড়বে। হানিমুনের বিরুদ্ধে জরুরি ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

গাজীপুর মহানগরীর সচেতন মহলের ভাষ্যমতে, হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি. লাইসেন্স প্রাপ্ত হলেও তাদের কার্যক্রম সম্পুর্ন অসামাজিক।

হানিমুন যেভাবে প্রকাশ্যে মাদকের হোম ডেলিভারি দিচ্ছে এমনটি করার অনুমোদন বাংলাদেশ সরকারের কোন আইনের আওতায় পড়ে না। তাই অতি সহজেই অনুমান করা যায়, হানিমুন লাইসেন্সের ভিত্তিতে নয়, কোন অদৃশ্য শক্তির বলে দিনের পর দিন বেপরোয়া ভাবে অবৈধ মাদক ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে।

তাই হানিমুন রেস্টুরেন্ট এন্ড বার লি. বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছেন গাজীপুর বাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা