July 29, 2026, 4:03 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

১৪ অক্টোবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

Reporter Name

রোকসানা কাজলঃ বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম কর্মীদের প্লাটফর্ম জাতীয় সাংবাদিক সংস্থা। ১৯৮২ ইং থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা এই সংগঠনের প্রতিষ্ঠাতা লাখো সাংবাদিকের আইডল সাংবাদিক সমাজের পথ প্রদর্শক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর প্রথম মৃত্যু বার্ষিকী আগামী ১৪ অক্টোবর ২০২৫ ইং মঙ্গলবার।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালন করার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনা করে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আগামী ১৮ অক্টোবর কেন্দ্রীয় কার্যালয়ে মরহুম সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে আগামী ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় গাজীপুর জেলা কমিটির অফিসে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৪ অক্টোবর আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং গাজীপুর- ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট।

অনুষ্ঠানে মুহাম্মদ আলতাফ হোসেনের স্মৃতিচারণ, তার সাংবাদিকতার অবদান তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা এবং জাতীয় সাংবাদিক সংস্থা আগামী দিনগুলো কার্যক্রম দিক নির্দেশনা মূলক আলোচনা করা হবে।

দোয়া ও মাহফিল আয়োজনে অংশগ্রহণ করার জন্য সকল কে বিশেষ ভাবে আহবান জানানো যাচ্ছে। এছাড়াও ১৮ অক্টোবর অনুষ্ঠেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অনুষ্ঠানের অংশগ্রহণ ও অনুষ্ঠান সফল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।

আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যে মরহুম   আলতাফ হোসেনের কর্মময় জীবন ও সাংবাদিকতার সংগ্রামী ভূমিকা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। মরহুম আলতাব হোসেনের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সমাপ্তি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা