September 15, 2026, 3:17 pm
শিরোনাম :
চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ

জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য যুবরাজের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রসঙ্গে সংবাদ সম্মেলন 

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য আঃ আলিম খান যুবরাজের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়।

গাজীপুর মহানগর তাঁতী দলের উদ্যোগে বুধবার ৮ অক্টোবর ২০২৫ ইং জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় গাজীপুর মহানগর তাঁতী দলের সভাপতি মোঃ তাজুল ইসলাম বেপারী বলেন, জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিনা সরকারে পতন ঘটিয়েছি। কিন্তুু পরিতাপের বিষয় একটি কুচক্রী মহল আক্রোশ মূলক জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরে গণঅভ্যুত্থানকে পুঁজি করে বিস্ফোরক আইনে আমাদের সহযোদ্ধা, গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য আঃ আলিম খান যুবরাজ কে টঙ্গী পূর্ব থানায় মামলা নং- ৮(৮) ২৪, এবং কালিয়াকৈর থানায় ১৪ (২) ২৫ দুটি মিথ্যা মামলা আসামি করে। মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে তিনি কারাবাস করছে। তিনি একজন বিএনপির সক্রিয় কর্মী, পুলিশ এসব মামলা সঠিক তদন্ত না করেই তাকে গ্রেফতার করেছ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পতিত সরকার আওয়ামী দোসর কুচক্রী মহল মামলা দিয়েই ক্ষান্ত হননি, বিভিন্ন প্রপাগান্ডার ছড়িয়ে তাঁর এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। আমি সেইসব কুচক্রী মহলকে হুশিয়ার করে বলতে চাই যারা আজকে এসব ঘৃণিত কাজ করে ফায়দা লুটের চেষ্টা করছেন ফ্যাসিস্ট সরকারের মতো আপনাদের কোন অস্তিত্ব থাকবেনা। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রধান উপদেষ্টার কাছে ন্যায় বিচার দাবি করছি। বিচার বিভাগ, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করবেন। তা না হলে আমরা ন্যায় বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করে আমাদের সহকর্মী কে আইনের মাধ্যমে মুক্ত করে আনবো ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সহ সাংগঠনিক সম্পাদক, কাজী নজরুল ইসলাম, গাজীপুর মহানগর তাঁতী দলের সদস্য – মোঃ কামাল আহমেদ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা