July 31, 2026, 6:20 pm
শিরোনাম :
আশুগঞ্জে থানায় টোল প্লাজায় ৬ কেজি গাঁজাসহ ০১ নারী মাদক ব্যবসায়ী নাটক। উদ্দশ্য প্রণোদিত সংবাদ এর প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ

জিএমপির’ বাসন থানা পুলিশ অনৈতিক কার্যকলাপ ১২ নারী-পুরুষ ও মাদকসহ ১ জনকে গ্রেফতার করেছে ত

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ পৃথক অভিযানে অনৈতিক কার্যকলাপে জড়িত ১২ জন নারী-পুরুষ এবং এক মাদক ব্যবসায়ীসহ মোট ১৩ জনকে আটক করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এএসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ কিলো-২ ডিউটিতে থাকা কালে গোপন সূত্রে জানতে পারেন যে, চান্দনা চৌরাস্তা দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে কয়েকজন নারী ও পুরুষ দেহ ব্যবসায় লিপ্ত রয়েছেন। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ওই হোটেলে অভিযান চালিয়ে ৯ জন নারী ও ৩ জন পুরুষকে অনৈতিক কার্যকলাপের সময় হাতেনাতে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা দেশের বিভিন্ন জেলা থেকে গাজীপুরে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। বর্তমানে কারখানা বন্ধ থাকায় বেকার হয়ে পেটের তাগিদে এ অনৈতিক কাজে যুক্ত হয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে, বুধবার ( ৮ অক্টোবর) ভোরে বাসন থানার আরেকটি অভিযানে নাওজোড় ফ্লাইওভারের নিচ থেকে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার নাম মৃদুল শেখ (২২), পিতা-মোঃ মিন্টু শেখ, তার স্থায়ী ঠিকানা পাবনা সদর, বর্তমান ঠিকানা নাওজোড়, গাজীপুর। সে বাবু মিয়ার হোটেলের কর্মচারী হিসেবে কাজ করছিল বলে জানায় পুলিশ।
মাদক ব্যবসায়ী মৃদুল শেখের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা