July 29, 2026, 2:33 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

গাজীপুরে মসজিদের ইমাম অপহরণ, পঞ্চগড় থেকে উদ্ধার

Reporter Name

স্টাফ রিপোর্টারঃ গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার অন্তর্গত টিএনটি বাজার কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ মাদানী কে অপহরণ করার একদিন পর পঞ্চগড় সদর থানা এলাকা থেকে উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানার পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে টেক্সপ্লোরার টেকস্পিরেশন আইডি থেকে ইমামের নাম পরিচয় ও ছবি সহ পোস্ট করার পর ঘটনার সত্যতা নিশ্চিত হতে এবিষয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন ইমামকে অপহরণ করার ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে একটি টিম ইমামকে উদ্ধার করতে পঞ্চগড়ের উদ্যেশ্যে রওয়ানা হয়েছে। তিনি আরও বলেন, এবিষয়ে পরে সকল সাংবাদিকদের সাথে ঘটনার বিষয়ে কথা বলবেন।
এর আগে গতকাল বুধবার সকাল সাতটার সময় টিএনটি বাজার কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ মাদানি কে অপহরণ করা হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় সদর থানাধীন দুর্গম এলাকার থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মাওলানা মহিবুল্লাহ মাদানীকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা