June 13, 2026, 7:33 am
শিরোনাম :
গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

গাজীপুরে ভাঙ্গারী দোকানে চোরাইকৃত মালামাল পাওয়া গেলেও উদ্ধার করা যাচ্ছে না

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর সদর থানা এলাকার বাসস্ট্যান্ড এলাকায় শাওন এন্টারপ্রাইজ নামক একটি ভাঙ্গারী দোকানে সুলতানা রাজিয়া নামে একজনের বাড়ির চুরি যাওয়া মালামাল পাওয়া গেছে। গত ১৭ অক্টোবর শুক্রবার চুরি যাওয়া একটি দুই আনা তিন রত্তি ওজনের কানের দুল, কম্পিউটারের ২টি মনিটার, বিদেশী পারফিউম, ব্যায়ামের যন্ত্রপাতিসহ প্রায় ১ লাখ ৬৩ হাজার টাকার মালামাল চুরি হয়। উক্ত বিষয়টি পারিবারিক ভাবে গোপনে এলাকার বিভিন্ন স্থানে যোগাযোগ শুরু করে, একপর্যায়ে শাওন এন্টারপ্রাইজ নামক ভাঙ্গারী দোকানে চুরি হওয়া ব্যায়ামের যন্ত্রাংশ দেখতে পায়। পরে দোকানের মালিক আলমকে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি তাদের নিয়মিত ভাঙ্গারী মালামাল বিক্রেতাদের একজনের নাম বলে তাকে এনে জানতে চাইলে সে প্রথমে শিকার করলেও, পরবর্তীতে সে জানায়, ভাঙ্গারী দোকানের মালিক তাকে দিকে মিথ্যা জবানবন্ধী দিতে বলেছে। (ভিডিও ধারণকৃত জবানবন্ধী সংরক্ষিত) পরবর্তীতে শাওন এন্টারপ্রাইজ এর সিসি ক্যামেরার ফোটেজ দেখে প্রকৃত চোরকে সনাক্ত করা হলে দোকান মালিক ও মার্কেটের দোকান মালিক সমিতি লোকজন বিষটি মিমাংশা করে দেওয়ার আশ^াস দেন। কিন্তু অজ্ঞাত কারণে তারা কোন প্রকার ব্যাবস্থা গ্রহণ করেননি।
এবিষয়ে আশপাশের লোকদের কাছে খোঁজ নিয়ে জানা যায়, শাওন এন্টারপ্রাইজ নামের এই ভাঙ্গারী দোকানটি মূলত বেশ কিছু চোরকে নিয়মিত তাদের ছত্রছায়ায় রেখে তাদেরকে দিয়ে চোরাইকৃত মালামাল নামমাত্র মূল্যে ক্রয় করে পরবর্তীতে তিনগুণ দামে বিক্রি করে থাকে। এমনও ঘটনাও ঘটেছে চুরিযাওয়া মালামাল উদ্ধার করতে মালিককে মোটা অংকের টাকা দিতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক জানায়, ভাঙ্গীর দোকানদারদের বিশাল সিন্ডিকেট আছে তাই তাদের সাথে কেউ পেরে উঠে না। অনেক সময় দেখা গেছে যার বাড়ি থেকে মালামাল চুরি হয়েছে এবং তা ভাঙ্গারী দোকানে পাওয়া গেছে, সেক্ষেত্রে প্রথমে মিমাংশার কথা বলে সময় নিয়ে উল্টো দাতের নামে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করে থাকে।
তাই এলাকাবাসীর দাবী এদের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা