ক্রীড়া ডেস্ক: টেস্ট ক্রিকেটে প্রথম সেশনের পর লাঞ্চ, দ্বিতীয় সেশনের পর চা বিরতি এমন ধারাবাহিকতায় চলছে যুগ যুগ ধরে। সেই ধারা এবার ভাঙতে যাচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত ও দক্ষিণ আফ্রিকার গৌহাটি টেস্টে লাঞ্চের আগেই দেওয়া হবে চা বিরতি!
ভারতের পূর্বাঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্ত অন্য জায়গার চেয়ে আগে হওয়ার কারণে এমন সিদ্ধান্ত। বর্ষাপাড়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়। ১১টা থেকে ২০ মিনিট পর্যন্ত চা বিরতি। এরপর দুই ঘণ্টা চলবে দ্বিতীয় সেশন। তারপর ৪০ মিনিটের লাঞ্চ বিরতি। আর দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে তৃতীয় সেশন।
বর্ষাপাড়া স্টেডিয়ামে এবারই প্রথম হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট।