শেখ কামরুল হাসান সাহাঃ-গাজীপুর সিটি কর্পোরেশন টংগী ৫৩ নং ওয়ার্ড কাঁঠালদিয়া এলাকায় টঙ্গী রিপোর্টার্স ক্লাবের ৬ বছরে পর্দাপন উপলক্ষে শনিবার (১ নভেম্বর) বিকেলে টঙ্গী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন, ড. আব্দুল্লাহ আল মামুন, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরজাদা মো: নোয়াব আলী, সম্পাদক ও প্রকাশক দৈনিক বিজয় বাংলা টিভি ও সভাপতি, টঙ্গী রিপোর্টার্স ক্লাব। সঞ্চালনা করেন মো: বশির আল মাল, সাংবাদিক দৈনিক খবরপত্র।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, টঙ্গী রিপোর্ট ক্লাবের সাবেক সভাপতি মোঃ অলিদুর রহমান অলি টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান শাহা, সাংগঠনিক সম্পাদক মো: আশিকুর রহমান, সাংবাদিক মো: অলিদুর রহমান, বি এম আশিকুর রহমান, কাজী আশরাফুল আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ মো:জাফর আলী, বিজয় বাংলাটিভির ব্যবস্থাপনা সম্পাদক আব্দুল্লাহ আহমেদ পার্থ, ইনফু টিভি ও চ্যানেল ফাইভ এর মোস্তাফিজুর রহমান, জিবিসি টিবির শাকিল আল ফারুকি, সাংবাদিক লিমন, দৈনিক মুক্ত খবর এর মিজানুর রহমান সবুজ, নারর্গিস আক্তার, মোঃ ফারুক, আশরাফুল শ্রাবনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আবু রায়হান। দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।