July 28, 2026, 9:35 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

ইসির সিদ্ধান্ত অবৈধ, বহাল থাকছে বাগেরহাটের চারটি আসন

Reporter Name

অনলাইন ডেস্কঃ বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা চারটি বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার (১০ নভেম্বর) হাইকোর্ট নির্বাচন কমিশনের বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে তিনটিতে কমানোর সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা দেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
গত ১৬ সেপ্টেম্বর বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখতে রুল জারি করা হয়েছিল।
বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপি, জেলা জামায়াতে ইসলামী, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জেলা ট্রাক মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই রুল দেয়া হয়। রিটে সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব ও অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করা হয়েছিল।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দিয়েছিল। স্থানীয় রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর তীব্র বিরোধিতার পরও নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেটে বাগেরহাটকে তিন আসনেই বহাল রাখে। ১৯৬৯ সাল থেকে এ জেলায় চারটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

One response to “ইসির সিদ্ধান্ত অবৈধ, বহাল থাকছে বাগেরহাটের চারটি আসন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা