July 30, 2026, 5:03 pm
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

ঢাকার চার জায়গায় ৭ ককটেল বিস্ফোরণ

Reporter Name
??????? ???????? ?????? ?????????? ????? ????? ????????

অনলাইন ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ও ধানমন্ডির দুই জায়গায় আজ সোমবার সকালে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে আসা ব্যক্তিরা ককটেল ছোড়েন। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রবর্তনার সামনে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ
সকাল সাতটার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনের সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ করা হয়।
দুজন হেলমেট পরে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছেন প্রবর্তনার এক নিরাপত্তাকর্মী।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রথম আলোকে বলেন, ‘প্রবর্তনার সামনের সড়কে এবং বাউন্ডারির ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কেউ আহত হয়নি।’ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি।
মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল
মিরপুরে ভোর পৌনে চারটার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দু’জন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছেন। তাঁদের মাথায় হেলমেট ছিল। চেহারা বোঝা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্তের চেষ্টা চলছে।
ককটেল বিস্ফোরণের পর চালক মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।
ধানমন্ডির দুই জায়গায় ককটেল
ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে দুটি ও ৯/এ সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সকাল পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুটি জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে এসে ককটেল ছোড়া হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, মাইডাস সেন্টারের সামনে সকাল পৌনে সাতটার দিকে একটি মোটরসাইকেলে দু-তিনজন ব্যক্তি এসে দুটি ককটেল ছোড়েন। বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর সকাল সাতটার দিকে ইবনে সিনা হাসপাতালের সামনেও দুটি ককটেল ছোড়া হয়।
ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, মোটরসাইকেলে করে এসে এসব বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টহল দল ছিল। ধারণা করা হচ্ছে, তাদের ভয় দেখানোর জন্যই এই ককটেল ছোড়া হয়েছে। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা