July 29, 2026, 9:06 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ চারটি দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে বিক্ষোভ শুরু করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এবং ১৯ নভেম্বর বুধবার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষক -শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং অভিযুক্ত তিন শিক্ষককে বহিষ্কার—এসব ঘটনার জের ধরেই মাদ্রাসাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৯ নভেম্বর) টঙ্গী ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী শিশু বিভাগ থেকে কামিল পর্ব পর্যন্ত সব ক্লাস এবং আলিম দ্বিতীয় বর্ষের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
তবে, অভ্যন্তরীণ অন্যান্য নির্ধারিত কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
চার দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ শুরু করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত তিন শিক্ষক—আতিকুর রহমান, সিবগাতুল্লাহ এবং কামরুল ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি না কাটায় মাদ্রাসা কর্তৃপক্ষ পরদিনই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।
এ বিষয়ে অধ্যক্ষ ডা. হিফজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা