June 13, 2026, 6:19 am
শিরোনাম :
গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ হাজার ৫ শ পিচ ইয়াবা সহ আটক ৮

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত গাজীপুরের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আজাদের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ওই এলাকায় একাধিক বাসায় তল্লাশি চালান।
আটককৃতরা হলেন— মোঃ সোহেল রানা (৪২), মোঃ ইব্রাহিম (৪৭), মোঃ সজিব ফকির (২৪), মোঃ রবি আলম (৩২), শামীম মিয়া (২৮), মোঃ সামিউল আদনান (২১), মোহাম্মদ আলমগীর (২৮) ও মোছাম্মৎ আখি (৩৭)।
অভিযানকালে তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, নগদ ২ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা, ১০টি স্মার্টফোন, ৩টি বাটন ফোন, ৮টি দেশীয় অস্ত্র, একটি সিসিটিভি কন্ট্রোলার ও একটি ওয়েট মেশিন জব্দ করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোঃ খালিদ হোসেন জানান, যৌথ বাহিনীর অভিযানে মাদককারবারি আখি ও তার সহযোগীদের আটক করা হয়। এ সময় তারা চিৎকার করলে আশপাশের অন্য মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা চালায়। পরে যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদেরও আটক করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে ৭ হাজার ৫ শ পিচ ইয়াবা সহ আটক ৮”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা