July 29, 2026, 10:53 am
শিরোনাম :
টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি সোনার মূর্তি বিক্রির নামে প্রতারণা, ভাই-বোন গ্রেফতার

গাছার নীরব রাত আলোকিত করে মানবতার ছোঁয়া যুবদল নেতা রাব্বি চৌধুরীর উদ্যোগে বোর্ডবাজার থেকে উত্তরা পর্যন্ত অসহায়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name

বিশেষ প্রতিবেদনঃ গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় শীতের তীব্রতা যখন অসহায় মানুষের শরীর ও জীবনে কাঁপুনি ধরাচ্ছে, তখন মানবতার উষ্ণ হস্তক্ষেপ নিয়ে মাঠে নামলেন গাছা থানার যুবদলের মানবিক নেতা রাব্বি চৌধুরী। গতকাল গভীর রাত থেকেই শুরু হয় তার এই মানবিক কার্যক্রম। রাতের নিস্তব্ধতাকে উপেক্ষা করে তিনি ও তার সহযোগীরা বোর্ডবাজার থেকে শুরু করে উত্তরা পর্যন্ত পুরো পথজুড়ে ঘুরে বেড়ান রাস্তার ধারে, ফুটপাতে, বস্তি ও শ্রমজীবী মানুষের আশ্রয়স্থলে।
যেখানে শীতের সাথে লড়াই করে কেউ ছেঁড়া কাপড়ে রাত কাটাচ্ছে, কেউ নিঃশব্দ যন্ত্রণায় দুঃসহ শীত সহ্য করছে ঠিক সেই মুহূর্তে তাদের হাতে তুলে দেয়া হয় কম্বল ও শীতবস্ত্র। শুধু একটি বস্ত্র নয়, এই কম্বল যেন হয়ে ওঠে মানবতার প্রতীক, একটুকরো সান্ত্বনা, সমাজের প্রতি দায়বদ্ধতার জাগরণ।
রাব্বি চৌধুরী বলেন, রাজনীতি কেবল ক্ষমতার নয় রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর নাম। যতদিন শীত থাকবে, আমাদের এই মানবতার কর্মসূচি অব্যাহত থাকবে।
তার এই উদ্যোগে এলাকাবাসীর মনে স্বস্তি, কৃতজ্ঞতা এবং গর্বের সুর বেজে উঠেছে। গাছাস্থ বোর্ডবাজার থেকে উত্তরা পর্যন্ত শীতের রাত তাই আর কেবল শীতের নয় মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা