June 13, 2026, 5:11 am
শিরোনাম :
গাছে গাছে কাঁঠালের সমারোহ, মৌসুমী বাহারে মুগ্ধ শ্রীপুর ভাওয়ালগড় ইউনিয়নের নাগরিক সেবা নিশ্চিত করতে সহযোগিতা চাইলেন রিজভী গিয়াসনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা নির্মাণের দাবি পাঁচবিবিতে জোড় পূর্বক বাড়ী নির্মানের অভিযোগ নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত গাজীপুর সদরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেছনে ফেলে সেবাবান্ধব ধামসোনা ইউনিয়ন পরিষদ গড়তে কাজ করছেন প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদ জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া গৃহবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জামালপুরে বাড়িওয়ালার ছেলের আঘাতে ভাড়াটিয়া মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। কক্সবাজারে পৃথক অভিযানে অপহৃত শিশু উদ্ধার, মানবপাচার মামলার আসামি আটক

কাপাসিয়ায় যৌথ বাহিনী পুলিশের অভিযানে এক’শ ৩৩ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কাপাসিয়ায় যৌথ বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ৪ মাদক কারবারিকে এক’শ ৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। ২৪ ফেব্রুয়ারি রাতে সূর্য নারায়ণপুর ও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ত্রিমোহনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার কড়িহাতা ইউনিয়নের দক্ষিণ গাওরাইদ গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোঃ মামুন, ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের শহীদুল্লাহর পুত্র মাহফুজ। তাদের নিকট থেকে এক’শ পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৬’শ ৩০ টাকা এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার গভীর রাতে উপজেলার সূর্য নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে থেকে থানার এসআই শুভ চন্দ্র রায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাবড়িসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলো, উপজেলার ভিটিপাড়ার রাম মোহনের পুত্র চিত্ত মোহন,বয়স (৪০) ও শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ ফারুক,বয়স (৩৫)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা