নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আজ (৭ মার্চ ২০২৬ ইং ) শনিবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থাকার জন্য ইতোমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন।
এ প্রেক্ষিতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল সম্মানিত নেতৃবৃন্দকে যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
সংস্থার সকল সদস্য ও সাংবাদিকদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় এই আয়োজন আরও সুন্দর, সার্থক ও সফল হবে বলে আশা প্রকাশ করেন সাংবাদিক নেতা ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব আব্দুল্লাহ মুহাম্মদ আলমগীর গনি। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের মর্যাদা ও ঐতিহ্য আরও সমুন্নত থাকবে।