July 29, 2026, 6:31 pm
শিরোনাম :
দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর আলোচিত মাদক সম্রাজ্ঞী কারিমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেটে ফেলাসহ হত্যার হুমকি

টঙ্গীতে সিএনজিসহ ৪ অস্ত্রধারী ছিনতাইকারী আটক

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ
জিএমপি’র টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিএনজি ব্যবহার করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানার এএসআই মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্স সহ টঙ্গীর দক্ষিণ আরিচপুর বাটা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলো—মো. রিপন হোসেন (২৮), মো. রাব্বি হোসেন (২৭), রাব্বি রানা (৩২) ও ফারুক হোসেন (৪৩)।
পুলিশ জানায়, তারা সিএনজি ব্যবহার করে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতে-নাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি সিএনজি, একটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে, মহাসড়কে ছিনতাই ও অপরাধ দমনে পুলিশের টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা