September 13, 2026, 1:11 pm
শিরোনাম :
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ ২০২৬ ইং শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ–এর আয়োজনে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোঃ আলী হোসেন ফকির গাজীপুর আগমন উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মঞ্জুরুল করিম রনি, মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ। সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
সুধী সমাবেশে গাজীপুর মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় অতিথিবৃন্দ নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত অতিথিবৃন্দ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গাজীপুর মহানগরীর সার্বিক নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি গাজীপুর মহানগরীতে পুলিশ-জনগণের সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা