September 15, 2026, 4:59 pm
শিরোনাম :
প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুভারম্ভ চাঞ্চল্যকর ডলি আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই গাজীপুর জেলা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে মনিরুল ইসলাম মনিরের সৌজন্য সাক্ষাৎ প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত

টঙ্গীতে ফুটপাত দখল করা হকারদের সতর্ক করলেন এমপি রনি

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জন সাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ও ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে গাজীপু‌রের টঙ্গীর স্টেশন রোড, কলেজ গেইট, চেরাগ আলী, ও বোডবাজার ফুটপাতের হকারদের সতর্ক করলেন গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার বিকেল চারটায় টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী ও কলেজ গেট এলাকায় উচ্ছেদ অভিযানে উপস্থিত হয়ে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় এম পি মনজুরুল করিম র‌নি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত চলবে। পরবর্তীতেও মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট করা যাবে না। বর্তমান সরকার এই বিষয় গুলোকে একটি শৃঙ্খলার ভেতর আনতে কাজ করে যাচ্ছেন। হকারদের পুনর্বাসনের স্থান খোঁজা হচ্ছে অল্প সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। মহাসড়ক থেকে ফুটপাত উচ্ছেদ না করলে যানজট মুক্ত করা যাবে না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য মহাসড়কের সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা