September 12, 2026, 11:49 am
শিরোনাম :
মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা জনতার হাতে আটক অটোরিকশা ছিনতাইকারী পুলিশে সোপর্দ রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

স্বাধীন দেশের গণমাধ্যম, আজও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ

Reporter Name

মো. রফিকুল ইসলামঃ
৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
লেখার শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালন কালে যাঁরা শহীদ হয়েছেন। সেই সাথে সমবেদনা জ্ঞাপন করছি- দায়িত্ব পালন কালে হামলা মামলার শিকার হয়ে মানবেতর জীবন যাপন সহযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি…।
এখন মূল আলোচনায় আসি, “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” কি ?
১৯৯১ সালে ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় উইন্ডহোক ঘোষণার স্মরণে ৩ মে ‘র দিনটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস (World Press Freedom Day)। হিসেবে ঘোষণা করা হয়। অনুমোদনের পর থেকে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত অধিকার ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালিত হয়ে আসছে।
১৯৯৩ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এই দিনে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা, সাংবাদিকতার নীতিমালা রক্ষা এবং “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার” হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস লক্ষ্য ও উদ্দেশ্য।
বিশ্ব মুক্ত গণমাধ্যম বাংলাদেশের অবস্থানঃ
২০২৬ ইং সালের “বিশ্ব মুক্ত গণমাধ্যম” সূচকে (World Press Freedom Index) ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২ নম্বরে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (RSF) প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, গত বছর ছিল ১৪৯ নম্বরে। এক বছরে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার এই অবনতি পরিস্থিতিকে ‘খুবই গুরুতর’ বা উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
চলতি বছর বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের স্কোরঃ ১৫২ নম্বরে। যা গত বছর ছিল ১৪৯ নম্বর। অথচ আমাদের ‘প্রতিবেশী দেশ ভারত ১৫৭ নম্বরে। পাকিস্তান ১৫৩ নম্বর অবস্থানে রয়েছে।
১৮০ দেশের মধ্যে শীর্ষে রয়েছে নরওয়ে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে – দেশটি বিগত ১০ বছর শীর্ষস্থান ধরে রেখেছে। আরএসএফ-এর তথ্য অনুযায়ী, রাজনৈতিক চাপ ও কর্তৃত্ববাদী প্রবণতা বাড়ার কারণে বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি দিনে দিনে আরও দুর্বল পড়ার সম্ভাবনা রয়েছে।
গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ধরা হয় কেন ?
স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতারা এই জন্য গণমাধ্যম কে কেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করেছেন। কারণ, রাষ্ট্রের প্রধান তিনটি স্তম্ভ—(১)আইনসভা, (২) নির্বাহী বিভাগ, এবং (৩) বিচার বিভাগের—কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে একমাত্র গণমাধ্যম।
তাই একটি সুস্থ ও দায়িত্বশীল গণতন্ত্রের জন্য মুক্ত গণমাধ্যম অপরিহার্য।
এছাড়া, রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে- রাষ্ট্রের চারটি অপরিহার্য উপাদান হলো-(২)জনসংখ্যা, (২)ভূখণ্ড, (৩) সরকার এবং (৪)সার্বভৌমত্ব। এই সবের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে গণমাধ্যম।
অপ্রিয় হলেও সত্য যে, স্বাধীনতা দেশের গণমাধ্যম আজও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ।
তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নীতিনির্ধারকদের প্রতি আহ্বান যেখানে বিশ্বজুড়ে সাংবাদিকদের সাহসিকতা কে সম্মান জানায়। সেখানে আমরা স্বাধীন দেশের গণমাধ্যম কর্মীরা এখনো মত প্রকাশে স্বাধীনতা থেকে বঞ্চিত।
একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজের জন্য নির্ভীক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সকল গণমাধ্যম কর্মীদের প্রতি সম্মান প্রদর্শন করছি। এবং সরকার প্রধানের নিকট দুর্নীতি মুক্ত সমাজ গঠনে গণমাধ্যমে কে সঠিক ভাবে দায়িত্ব পালনের স্বাধীনতা দেওয়া প্রত্যাশা ব্যক্ত করছি।

– মো. রফিকুল ইসলাম
সম্পাদক, দুর্নীতি সংহার।
rafiqgp25@gmail.com


আপনার মতামত লিখুন :

2 responses to “স্বাধীন দেশের গণমাধ্যম, আজও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা