September 14, 2026, 1:30 pm
শিরোনাম :
প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ সুনামগঞ্জের ছাতকে এক ইজারাদারের বিরুদ্ধে ব্যাক্তিমালিকাধীন ও রেলওয়ে ভূমিতে অবৈধভাবে পশুর হাট স্থাপনের অভিযোগ মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

গাজীপুর সাংবাদিক ইউনিটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, মোঃ হাসান আলী।

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুর সাংবাদিক ইউনিটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৬ মে ২০২৬ ইং শনিবার পালিত হয়েছে। গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা বার্ষিকীতে সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি এক মিলন মেলায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায্য বেতন ও ঐক্যের দাবিকে সামনে রেখে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন উপস্থিত অতিথি ও গাজীপুরে কর্মরত সাংবাদিকগণ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক ব্যাক্তি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও গাজীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি জেলা পরিষদ মিলনায়তনে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সাংবাদিকদের দীর্ঘদিনের বঞ্চনা, পেশাগত দায়িত্ব পালনে অনিশ্চয়তা ও অধিকার আদায়ের জোড়ালো দাবি।
বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ হিসেবে কাজ করা সাংবাদিকদের অনেকেই আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সম্মানী, চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা হীন অবস্থায় রয়েছে।
সত্য প্রকাশের পথে নানা চাপ ও ঝুঁকি মোকাবিলা করেও সাংবাদিকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
তিনি বলেন,”রাষ্ট্রীয় কাঠামোর বাস্তবতায় অনেক কিছু তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না। তবে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ছাড়া মামলা হলেও কাউকে আইনের আওতায় আনা সম্ভব নয়। পুলিশ প্রশাসনকে ভুল বোঝার সুযোগ নেই। সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিস সুপার মোঃ শরিফ উদ্দিনের প্রতিনিধি আবুল বাশার, অ্যাডভোকেট আব্দুস সালাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী ও ৪০ নং সাবেক ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া।
সভাপতির বক্তব্যে গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মো.আখতার হোসেন সাংবাদিকদের অধিকার নিয়ে আবেগঘন বক্তব্য দেন।
তিনি বলেন,“অনেক সহকর্মী আজও নিয়মিত বেতন পান না। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অসংখ্য সাংবাদিক মানবেতর জীবন যাপন করছেন।পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে হলে সাংবাদিকদের সরকারিভাবে নিবন্ধন, চাকরির নিরাপত্তা ও মাসিক বেতন কাঠামো নিশ্চিত করা জরুরি।
সাংবাদিকদের কল্যাণে বাস্তবভিত্তিক নীতিমালা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের মধ্যে মধ্যে বিভেদ নয়, ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কণ্ঠ কখনও থামানো যাবে না। সাংবাদিক সাংবাদিকের বন্ধু হিসাবে কাজ করতে হবে, শত্রু হিসাবে নয়”।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাইউল উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, কার্যকরী সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সালেক ভূঁইয়া। আলোচনা সভা শেষে মিলনমেলা, মধ্যাহ্নভোজ, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
আয়োজকরা বলেন, “সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সত্য প্রকাশের অঙ্গীকার কে আরও শক্তিশালী করতেই এই আয়োজন। গাজীপুরের সাংবাদিক সমাজের অধিকার আদায়ের আন্দোলনে গাজীপুর সাংবাদিক ইউনিটির সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুর সাংবাদিক ইউনিটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা