July 30, 2026, 12:28 pm
শিরোনাম :
টংগীর ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক রবিউল হাসান বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার সাংগঠনিক উন্নয়ন সভা সাংবিধানিক প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত দিনাজপূর (৪২ বিজিবি) ঠাকূরগাঁওয়ে পীরগঞ্জ সীমান্তে মদ আটক। টঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্থানান্তরের দাবিতে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটির মানববন্ধন মানবতার অনন্য দৃষ্টান্ত ইউএনও উম্মে হাবিবা ফারজানা ধর্ষণ ও জমি দখলের দাগি আসামিদের হাতে কাপাসিয়ায় গৃহবধূ লাঞ্ছিত, জমি দখলের চেষ্টা বিশ্বকাপ ফাইনাল দেখতে স্বামী বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ গাজীপুরে দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টা ও লুটপাটের অভিযোগ যুবকের বিরুদ্ধে পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name

শেখ কামরুল হাসান সাহাঃ-
গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টঙ্গীর পশ্চিস থানা আয়োজিত ৫ম শ্রেণির বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেলে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কারের অর্থ, সনদ ও ক্রেস্ট তুলে দেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
সংগঠনের সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বসির আহম্মেদ, সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোস্তফা আমীর ফয়সাল, গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পূর্ব থানা সভাপতি মো: আব্দুল মতিন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক ও গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের ওয়ার্ড সভাপতি মো: কবির চৌধুরী, মো: সাইফুল ইসলাম, মো: সাইদুর রহমান মুন্না, সাইফুল ইসলাম জনি ও লুৎফর রহমান লিটন।
আলোচনা অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, শিক্ষার্থীদের সৎ ও যোগ্য বিশ্ব নাগরিক হিসেব গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা