June 19, 2026, 10:06 am
শিরোনাম :
১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড টঙ্গীতে হানি ট্র্যাপ চক্রের ৫ সদস্য গ্রেফতার জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচবিবি পৌর বিএনপি’র ২ নেতা বহিস্কার জিয়া শিশু কিশোর মেলা গাজীপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা ব্রাজিলিয়ান কিংবদন্তির ৬০ বছরের রেকর্ড ছুঁলেন লিওনেল মেসি মেসির হ্যাটট্রিকের দিনে ব্যর্থতার বৃত্তে রোনালদো, বলই পাননি মাঠে পাঁচবিবি উচাই জেরকা উচ্চ বিদ্যালয়ের জমি লিজ প্রদানের জন্য উম্মুক্ত দরপত্র আহ্বান মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার মাত্র ৫ লাখ মানুষের একটা দ্বীপদেশ, পুরো ৯০ মিনিট আটকে রাখলো বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

Reporter Name

স্পোর্টস ডেস্কঃ
১৯ মিনিটে আবারও সুযোগ তৈরি করে সুইজারল্যান্ড। দান এনদোয়ের দূরপাল্লার শট রুখে দেন বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল। কিছুক্ষণ পর রেমো ফ্রয়লারও সুযোগ পেয়েছিলেন, তবে তার শট গোলপোস্টের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
বিরতিতে থেকে ফিরেও আক্রমণ অব্যাহত রাখে সুইজারল্যান্ড। অবশেষে ম্যাচের ৭৪ মিনিটে ডেকলক ভাঙে সুইসরা। দারুণ এক ভলিতে গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ইয়োহান মানজাম্বি।
ম্যাচের ৮০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তারিক মুহারেমোভিচ। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন রুবেন ভারগাস।
এরপর ম্যাচের ৯০ মিনিটে দলের তৃতীয় ও নিজের জোড়া গোলের দেখা পান ইয়োহান মানজাম্বি। এর তিন মিনিট পরে বসনিয়ার হয়ে এক গোল শোধ করেন আমর মেমিচ।
ম্যাচের একেবারে শেষ দিকে একটি পেনাল্টি পায় সুইজারল্যান্ড। স্পট কিক থেকে বসনিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন গ্রানিত জাকা। এতে ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা