September 11, 2026, 10:13 am
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা জনতার হাতে আটক অটোরিকশা ছিনতাইকারী পুলিশে সোপর্দ রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আস্তানা হাজির মাজার বস্তি

টঙ্গীতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবার সভা

শেখ কামরুল হাসান সাহাঃ

শেখ কামরুল হাসান সাহাঃ
ভালোবাসার টানে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ৪৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর প্রতিবাদ সভা
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে টঙ্গীর বিসিক এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে কথিত মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) সকাল ৯টায় গোপালপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়োজিত এ প্রতিবাদ সভায় স্থানীয় এলাকাবাসী, বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, সকালের প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করেও প্রিয় নেতাদের প্রতি ভালোবাসা ও সংহতি প্রকাশ করতে বিপুলসংখ্যক মানুষ কর্মসূচিতে উপস্থিত হন।
প্রতিবাদ সভায় যাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানানো হয়, তাদের মধ্যে রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন মন্ডল, মো. কাজী দাউদ এবং মো. আলমগীর পাঠান।
বক্তারা অভিযোগ করেন, ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তারা অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বুলুকে পুনরায় তার পদে বহাল রাখার দাবি জানান।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সত্য উদঘাটনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা