September 11, 2026, 10:13 am
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা জনতার হাতে আটক অটোরিকশা ছিনতাইকারী পুলিশে সোপর্দ রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১ টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের আস্তানা হাজির মাজার বস্তি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

স্পোর্টস ডেস্ক।

স্পোর্টস ডেস্কঃ
১০ জুলাই শুক্রবার গাজীপুরের ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলার শুভ উদ্বোধন করেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায়াড়দের উৎসাহ দেন এবং খেলা উপভোগ করেন, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির।
হাজারো ক্রীড়া প্রেমী দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি। শুরু থেকেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচ। দুই দলই সমানতালে লড়াই করে। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ট্রাইব্রেকারে। সেখানে ৩-২ গোলের ব্যবধানে একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ)-কে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় বাংলাদেশ বিকেএসপি। বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উদ্বোধকসহ অন্যান্য অতিথিরা।


আপনার মতামত লিখুন :

One response to “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা