September 12, 2026, 12:03 pm
শিরোনাম :
মাদ্রাসার হাফেজা কিশোরী ধর্ষন : আলামত নষ্ট করতে ১০ দিনেও মামলা নেয়নি ওসি জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যাঃ২৪ ঘণ্টার মধ্যে গ্ৰেফতার বুড়িচংয়ে হাতকড়া পরা আসামির নাটকীয় পলায়ন, ১ ঘণ্টা পর জলাশয়ের গর্ত থেকে ফের গ্রেফতার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকির অভিযোগ সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে মাছের খামার দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা রায়হানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা জনতার হাতে আটক অটোরিকশা ছিনতাইকারী পুলিশে সোপর্দ রহস্যজনক কারণে মামলা নেয়নি পুলিশ নরসিংদীর রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১

গাজীপুর সদর মেট্টো থানা বিশেষ অভিযান দুটি পিস্তলসহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।

নিজস্ব প্রতিনিধিঃ
জিএমপি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ টি অবৈধ বিদেশী পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ০১ টি মোটরসাইকেল সহ ২ জনকে গ্রেফতার করে।
১৪ জুলাই ২০২৬ ইং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এর নেতৃত্বে সদর থানার একাধিক অফিসারদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।
এবিষয়ে আজ সদর থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের বক্তব্যে জানা গেছে,
গোপন সংবাদের ভিত্তিতে পাজুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ০২(দুই) টি বিদেশী পিস্তল, ০২ (দুই) টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি ১ টি রেজিঃ নাম্বার প্লেট বিহীন লাল রংয়ের টিভিএস ১৬০ সিসি মোটরসাইকেল সহ অবৈধ আগ্নেয়াস্ত্রধারী ০২ (দুই) জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- তানজিম আহমেদ সোহেল (৩০), পিতা-খোকন, সাং-কাজিরচর, থানা-রায়পুর, জেলা-লইীপুর, বর্তমান সাং-মিতালীপাড়া (সালাউদ্দিন এর বাসার ভাড়াটিয়া), থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর ও মোঃ বাবু (৩০), পিতা-তোফাজ্জল হোসেন, সাং-বাসা নং- ৮৩/১ নীলের পাড়া, থানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুর।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুর সদর মেট্টো থানা বিশেষ অভিযান দুটি পিস্তলসহ ২ জন গ্রেফতার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা